বঙ্গবার্তা ব্যুরো,
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, বাংলার কিছু মুসলমান জেহাদি মানসিকতা পোষণ করেন, যার ফলে সাধারণ মুসলিমদেরও সমস্যার মুখে পড়তে হচ্ছে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ভোটব্যাংকের রাজনীতির কারণে তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে প্রশ্রয় দিচ্ছেন, যার ফলে রাজ্যে সাম্প্রদায়িক রাজনীতি মাথাচাড়া দিচ্ছে।শঙ্কর ঘোষের অভিযোগ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, চোপড়া, মেদিনীপুর এবং মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, অথচ পুলিশ দর্শকের ভূমিকায়। তৃণমূল কংগ্রেস দলের মুসলমান নেতাদের হিন্দুদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার প্রশ্যয় দিচ্ছে। তার অভিযোগ, হুমায়ুন কবীর, সিদ্দিকুল্লা চৌধুরী, শওকত মোল্লা এবং ফিরহাদ হাকিম হিন্দুদের নিশানা করছেন
অনেক দিন ধরেই। মন্ত্রী ও মেয়রের মিনি পাকিস্তান , উর্দু ভাষাভাষী হয়ে ওঠা মন্তব্যের পর সরকার কি করেছে। সিদ্দীকুল্লা চৌধুরী মুসলমানদের সংখ্যা বাড়ানোর জন্য ভাষণ রেখেছেন
এসবের উদ্দেশ্য কি?
বিজেপি বিধায়ক স্পষ্ট করে দেন যে যতদিন এই রাজ্যে বিজেপি থাকবে, ততদিন বাংলাকে বাংলাদেশে পরিণত হতে দেওয়া হবে না। সিপিআইএম দলের সমালোচনা করে বিজেপি বিধায়কের অভিযোগ সূর্যকান্ত মিশ্র সহ বাম নেতৃত্বও অপরাধী, কারণ তারা সরকারের দেওয়া ইমাম ও মুয়াজ্জিনদের ভাতার বিরোধীতা করেননি। অর্থাৎ তারাও এর পক্ষে, অথচ বামেরা আগ মার্কা সম্প্রীতির কথা বলে। সত্য কি তা প্রমাণ হয়ে যাচ্ছে।
ধর্মীয় জিহাদ রাজ্যের পরিস্থিতি জটিল করছে অভিযোগ বিজেপির

