শীর্ষস্থান ফিরে পেলেন নীরজ চোপড়া, বুমরার মধ্যে খুঁজে পেলেন নতুন সম্ভবনা

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

এক নম্বর জায়গা ফিরে পেলেন ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়া। পর পর দুটো ডায়মন্ড লিগে দুরন্ত পারফর্ম করেছেন ভারতীয় তারকা। দোহায় পেয়েছিলেন রুপো। কিন্তু প্যারিস ডায়মন্ড লিগে আবার সোনা জিতেছেন। দুরন্ত পারফরম্যান্সই করেই নিজের হারানো শীর্ষস্থান ফিরে পেলেন নীরজ।

ভারতীয় তারকার মোট পয়েন্ট এখন ১৪৪৫। দ্বিতীয় স্থানে রয়েছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তাঁর পয়েন্ট ১৪৩১। তৃতীয় স্থানে জার্মানির জুলিয়ান ওয়েবার। তাঁর পয়েন্ট ১৪০৭। প্যারিস অলিম্পিকে সোনা জয়ী পাকিস্তানের নাদিম ১৩৭০ পয়েন্ট নিয়ে রয়েছেন চার নম্বরে।

চোট সরিয়ে ফেরার পর পচেসস্ট্রুমে একটি আমন্ত্রণমূলক মিট দিয়ে নিজের মরশুম শুরু করেছিলেন নীরজ। সেখানে তিনি ৮৪.৫২ মিটার নিক্ষেপ করে সোনা জিতেছিলেন। এরপর দোহায় ডায়মন্ড লিগের উদ্বোধনী ম্যাচে প্রথমবার ৯০ মিটারের মাইলফলক স্পর্শ করেন তিনি। ৯০.২৩ মিটার থ্রো করেন নীরজ।

এক ভারতীয় ক্রিকেটারের মধ্যে জ্যাভলিন থ্রোয়ার হওয়ার যাবতীয় সম্ভাবনা দেখতে পাচ্ছেন নীরজ। যাঁর সম্পর্কে বলেছেন, তিনি হলেন জশপ্রীত বুমরা। নীরজ মনে করে বুমরা সহজেই দক্ষ জ্যাভলার হয়ে উঠতে পারবেন।

নীরজ জানিয়েছেন, আমি মনে করি এটা অবশ্যই একজন পেসার জন্য উপযুক্ত হবে। তাই আমার মতে সম্পূর্ণ ফিট জশপ্রীত বুমরাহ জ্যাভলিনেও সফল হবে।