ইরানে আর বোমা হামলা নয়, ইজরাইয়েলকে সতর্ক করলেনমার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প:

বঙ্গবার্তা ব্যুরো,
ইরানে নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকতে ইজরায়েলকে সতর্ক করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ‘তীব্র পাল্টা আঘাত’ হানার ঘোষণার পরেই ট্রাম্পের এই হুঁশিয়ারি।
মঙ্গলবার নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ইজরায়েল, বোমা ফেলো না। এটা করলে তা হবে একটি বড় ধরনের লঙ্ঘন। তোমাদের পাইলটদের এখনই ফিরিয়ে আনো।
তার এই মন্তব্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ওয়াশিংটন এখন আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দিতে চায় না। যুদ্ধবিরতির পরেও উত্তেজনা যখন স্থিতিশীল হয়নি, তখন ট্রাম্পের প্রকাশ্য হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত উদ্বেগকেই সামনে এনে দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র চাইছে কূটনৈতিক সমাধানের পথে ফিরে যেতে, যেখানে ইজরায়েলের নেওয়া একতরফা পদক্ষেপ বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই যুদ্ধ থামাতে ট্রাম্পের এই প্রতিক্রিয়া কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বিশ্ব রাজনীতি।