বঙ্গবার্তা ব্যুরো,
খোল করতাল বাজিয়ে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ বিতরণ কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে। এদিন সাতসকালে স্থানীয়দের বাড়ি গিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি করলেন কুণাল ঘোষ ও স্থানীয় কাউন্সিলর আয়ন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের সময় আশ্বাস দিয়ে ছিলেন যে রাজ্যজুড়ে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ হবে। সেই মত এবার কলকাতায় স্থানীয় কাউন্সিলর দের পক্ষ থেকে নিজের নিজের এলাকায় প্রসাদ বিতরণ করার কর্মসূচি নেওয়া হয়েছে । তবে এই কর্মসূচি দুয়ারে রেশনের মাধ্যমে রেশন ডিলারদের পক্ষ থেকে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্তু কলকাতায় কিছু কিছু জায়গায় কাউন্সিলররা নিজের ব্যক্তিগত উদ্যোগে রেশন ডিলারদের থেকে প্রসাদ নিয়ে নিজেরাই বিলি করতে শুরু করেছেন। তাই ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়ন চক্রবর্তী ও কুণাল ঘোষ কে সঙ্গে নিয়ে প্রসাদ বিতরণ কর্মসূচিতে সামিল হলেন। মানুষের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ।
কলকাতার মানিকতলায় জগন্নাথের প্রসাদ বিলি কুনাল সহ তৃনমূল নেতাদের

