বঙ্গবার্তা ব্যুরো,
সৌদি প্রো লিগ বিশ্বের সেরা পাঁচ ফুটবল লিগের অন্যতম বলে দাবি করেছেন পর্তুগাল ফুটবল তরিকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে নতুন করে আরও দু বছরের চুক্তি স্বাক্ষরের পর এই মন্তব্য করেন পর্তুগিজ তারকা।
রোনাল্ডোর সঙ্গে আরও দু বছরের চুক্তির আওতায় আসায় ৪২ বছর বয়স পেরিয়ে যাওয়ার পরেও ক্লাবে থাকছেন তিনি। এক ভিডিও বার্তায় রোনাল্ডো বলেন, আমরা এখনও উন্নতির পথে আছি। তবে আমি বিশ্বাস করি, এই মুহূর্তে সৌদি প্রো লিগ বিশ্বসেরা পাঁচটি লিগের মধ্যেই একটি এবং আমরা আরও উন্নতি করবো । গত দুই বছরে প্রমাণ হয়েছে যে এই লিগ ক্রমাগত উন্নতি করছে।
পর্তুগিজ তারকা আরও বলেন, তিনি খুশি। এই লিগ যারা কখনও সৌদি আরবে খেলেনি, তারাই বলে থাকে এই লিগ সেরা পাঁচের মধ্যে নয়। তারা ফুটবল সম্পর্কে কিছুই বোঝে না। রোনাল্ডোর কথায় তিনি ১০০ ভাগ বিশ্বাস করেন, আর যারা এই লিগে খেলেন তারা জানেন আমি কী বলতে চাইছি।
রোনাল্ডো ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে স্বাগত জানান এবং এই কারণেও তিনি সৌদিতে থেকে যাচ্ছেন বলে মন্তব্য করেন।
পাঁচবারের ব্যালন ডি অর জয়ী ফুটবল তারকা বলেন, ‘এই কারণেই আমি থাকতে চাই । কারণ আমি এই উদ্যোগের প্রশংসা করি । শুধু আগামী দুই বছরের জন্য নয় বরং ২০৩৪ সাল পর্যন্ত থাকতে চাই, যখন সৌদি আরবে বিশ্বকাপ হবে আর সেটি হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর বিশ্বকাপ।
পর্তুগাল অধিনায়ক আরও জানান, তার লক্ষ্য আল নাসরের হয়ে একটি বড় ট্রফি জেতা। উল্লেখ্য, ২০২২ সালের শেষ দিকে ক্লাবে যোগ দেওয়ার পর এখনো বড় কোনো শিরোপা অর্জন করতে পারেননি তিনি।
রোনাল্ডো আরও বলেন, তার লক্ষ্য আল নাসরের হয়ে কিছু গুরুত্বপূর্ণ জয়, যা করা সম্ভব। তাই তিনি আরও দু বছরের জন্য চুক্তি করেছেন। কারণ তিনি বিশ্বাস করেন তার ক্লাব সৌদি আরবে চ্যাম্পিয়ন হবে।
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরের হয়ে ১০৫ ম্যাচে ৯৩ টি গোল করেছেন রোনাল্ডো । ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলকের দিকে ছুটতে থাকা এই তারকা এখন পর্যন্ত ক্লাব ফুটবলে ৭৯৪ টি এবং পর্তুগালের হয়ে ১৩৮ গোলসহ ৯৩২টি গোল করেছেন।

