Published By Subrata Halder, 05 May 2025, 07:26 pm
বঙ্গবার্তা ব্যুরো,
চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে ঝোড়ো বাতাসের ধাক্কায় চারটি পর্যটকবাহী নৌকা উল্টে যায়। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ৭০ জনকে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, গুইঝৌ প্রদেশের কিয়ানসি শহরের একটি নদীতে হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করলে নৌকাগুলো উল্টে যায়। এর ফলে নদীতে পড়ে যান ৮৪ জন যাত্রী।
চীনের সপ্তাহব্যাপী মে ডে ছুটির শেষে, ভ্রমণ পিপাসু মানুষের ভিড় থাকে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই দুর্ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং উদ্ধার কাজ তৎপরতার সঙ্গে করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি সম্প্রতি ঘটে যাওয়া একই ধরনের অন্যান্য দুর্ঘটনার দিকে ইঙ্গিত করে জননিরাপত্তা ব্যবস্থার উন্নতির ওপর গুরুত্বারোপ করেছেন। দুমাস আগে হুনান প্রদেশে একটি যাত্রীবাহী নৌকার সঙ্গে জাহাজের সংঘর্ষে ১১ জন নিহত হন। একই ছুটির সপ্তাহে পূর্ব চীনের সুঝোউ শহরে একটি নতুন খোলা পার্কে দর্শনার্থীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছে চারজন ।

