বঙ্গবার্তা ব্যুরো
কলকাতা প্রেস ক্লাব, ৮১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ মোহনবাগান মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হল। খেলায় প্রাক্তন ভারতীয় একাদশ ৩ – ২ গোলে জয়ী হয়। প্রথমার্ধের খেলায় ফলাফল ২ – ০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে প্রাক্তন ফুটবলারদের নেতৃত্বে গড়ে তোলা ভারতীয় একাদশ।
দ্বিতীয়ার্ধের খেলায় সমতা ফিরিয়ে আনে প্রেস ক্লাব । গোল করেন কিংশুক প্রামাণিক ও সুমন্ত সাহা। খেলা শেষের আগে ফিরতি বলে গোল করে এগিয়ে যায় ভারতীয় একাদশ। বিজয়ী দলের পক্ষে গোলদাতারা হলেন – আবিদ হোসেন, সঞ্জয় মাঝি ও দীপেন্দু বিশ্বাস।
মানস ভট্টাচার্য, জগদীশ ঘোষ, অমিত ভদ্র, বিদেশ বসু, কবীর বোস, অলোক দাস, প্রশান্ত চক্রবর্তী, সুমিত মুখার্জি, অমিত দাস, কৃষ্ণেন্দু রায়, দেবাশিস পাল চৌধুরী প্রমুখ অতীত দিনের তারকা ফুটবলাররা উপস্থিত ছিলেন। এরপর প্রেস ক্লাব কলকাতা তাঁবুতে পুরস্কার দেওয়া হয়। অতীতের নামী খেলোয়াড়রা আজকের ম্যাচ খেলে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।

