মুর্শিদাবাদের পিড়িতদের জন্য রাজনৈতিক কর্মসূচি বন্ধ রাখলেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari Murshidabad violence victims support

Upload By K. Halder at 20th March 2025, 06:15 PM

বঙ্গবার্তা ব্যুরো,
এখন তিনি পিড়িতদের পাশে থাকতে চান। তাই এখন কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। রবিবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তাঁর সঙ্গে ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত।

এদিনের সাংবাদিক সম্মেলনে শুভেন্দু, মুর্শিদাবাদের হিংসায় যাঁরা আক্রান্ত হয়েছিলেন তাঁদেরও হাজির করেছিলেন। শুভেন্দু বলেন, এখন তিনি আক্রান্তদের পাশে থাকাকে অগ্রাধিকার দিতে চাইছেন।

শুভেন্দু বলেন, আক্রান্তদের জন্য সব রকম সাহায্য করা হবে। হিংসার ঘটনায় যাঁরা ঘর হারিয়েছেন, সম্পত্তি খুইয়েছেন, তাঁদের সে সব কিছু দেওয়া হবে। আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এদিন মুর্শিদাবাদের হিংসায় যাঁরা আক্রান্ত হয়েছিলেন, তাঁরা নিজেদের দুরাবস্থার কথা জানান। কীভাবে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে তার বিবরণ দেন তাঁরা। আগুনে পুড়ে যাওয়া সামগ্রীও তুলে ধরেন তাঁরা।