মুর্শিদাবাদে খুন হওয়া পরিবারের মামলার শুনানি ফেরালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

Published By Subrata Halder, 06 May 2025, 02:47 pm

বঙ্গবার্তা ব্যুরো,
মুর্শিদাবাদের জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের দায়ের করা মামলা শুনবেন না বলে জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজ এই কেসের শুনানি ছিল তার এজলাসে। কিন্তু তিনি ওই মামলাটি ছেড়ে দিলেন ব্যক্তিগত কারণে বলে জানাগেছে। এখন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সিদ্ধান্ত নেবেন
মামলাটি কোন বিচারপতি শুনবেন ।
আজ আদালতে, নিহতদের পরিবারের তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান তিনি এই মামলা তিনি শুনবেন না। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি মামলা বিচারাধীন রয়েছে। ১৫ মে সেই মামলা শুনানি রয়েছে। সেখানে এই বিষয়টি উল্লেখ করার কথা জানিয়েদেন বিচারপতি।
ইতিমধ্যে ওই পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আরজি জানিয়েছিলেন আইনজীবীরা। কিন্তু তাতে সম্মতি দেননি বিচারপতি। উল্লেখ্য হাইকোর্টের দৃষ্টি আকর্ষণের জন্য এবং সিবিআই তদন্তের দাবিতে গতকালই আদালতে মামলা করে দাস পরিবার। আজ প্রথম শুনানি ছিল।