এক শিক্ষকের আকস্মিক মৃত্যুতে উদ্বেগ প্রকাশ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের

Published By Subrata Halder, 29 May 2025, 07:48 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
এক শিক্ষকের মানসিক চাপ সহ্য করতে না পেরে স্ট্রোকে মৃত্যুতে উদ্বেগ ও শোক প্রকাশ করলো যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত প্রবীন কর্মকার নামে ওই শিক্ষকের বয়স ৩৩ বছর। কিডনির সমস্যাতেও ভুগছিলেন তিনি। নবম ও দশম শ্রেণীর ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন প্রবীণ। আমুলপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক। ঠিকানা, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ, হরিদাসপুর। সহযোদ্ধা ও সহকর্মীর অকাল প্রয়াণে মর্মাহত সংগঠনের সদস্য রা। মঞ্চের তরফে জানানো হয়েছে, সে প্রচন্ড মানসিক হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। বিবৃতিতে বলা হয়েছে যে, মূলত অবিচারের পরিপ্রেক্ষিতেই মর্মান্তিক ওই ঘটনা। ২০১৬ এসএসটি শিক্ষক ছিলেন তিনি। অবিবাহিত ওই শিক্ষক ছিলেন বাড়ির একমাত্র রোজগেরে ছেলে। বাড়িতে মা এবং বাবা ও এক ভাই রয়েছে। গত ৩ রা এপ্রিল থেকে বহু শিক্ষক ও শিক্ষিকা এবং শিক্ষা কর্মী ও অশিক্ষক কর্মীরাও শারীরিক এবং মানসিকভাবে যন্ত্রণার মধ্যেই রয়েছেন। এই প্রসঙ্গে বলা হয়েছে যে, একদিকে সরকারের দুর্নীতি ও বিচার বিভাগীয় ভুলের জন্য দুই বিচারকের বিচারগত ত্রুটির কারণে চাপানউতোরের ফলে নিরপরাধ শিক্ষক শিক্ষিকাদের মৃত্যুর পথে দিন দিন ঠেলে দিচ্ছে। ফের পরীক্ষায় বসার জন্য এ নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত সেই দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে। যদিও আমরা এখনও পর্যন্ত স্কুলে সম্মানের সঙ্গে ফিরতে পারি নি সুবিচারের পরিপ্রেক্ষিতেই। নোংরা রাজনীতি, বিচার বিভাগ ও রাজ্য সরকার এর জন্য পুরোপুরি দায়ী।