রাম চরণের শুটিং সেটে দুর্ঘটনা

Published By Subrata Halder, 12 June 2025, 08:55 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
দুর্ঘটনার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দক্ষিণী সিনেমার সুপার স্টার রাম চরণ প্রযোজিত সিনেমা ‘দ্য ইন্ডিয়া হাউসের সেটে দুর্ঘটনা ঘটেছে। তেলেঙ্গানার শামশাবাদের কাছে সিনেমাটির শুটিং চলাকালে একটি জলের ট্যাঙ্ক ফেটে যায়। আর তা থেকেই প্লাবিত হয় শুটিং সেট। এই দুর্ঘটনার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
হঠাৎ এই ঘটনার ফলে শুটিং ব্যাহত হয় এবং একজন সহকারী ক্যামেরাম্যান সহ কয়েকজন সহকারী গুরুতর আহত হন। সেটে একটি জলের ট্যাঙ্ক ফেটে যাওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও থেকে দুর্ঘটনার কিছু দৃশ্য দেখা গেছে। ভিডিওতে ‘দ্য ইন্ডিয়া হাউসের সেটে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে। দেখা গেছে অনেক ক্রু সদস্য জলে তলিয়ে যাওয়া সেট থেকে বাকিদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছেন।
দুর্ঘটনার ফলে শুটিং সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং প্রযোজনার সময়সূচির উপরও এর প্রভাব যথেষ্ট পড়েছে। নির্মাতারা পরিস্থিতি মূল্যায়নও করছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। তবে প্রযোজনা সংস্থা এখনো দুর্ঘটনা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। আহত ক্রু সদস্যদের সম্পর্কে কোনো আপডেট এখনো প্রকাশ্যে আসেনি।
‘দ্য ইন্ডিয়া হাউস’ হলো ১৯০৫ সালের একটি পিরিয়ড ড্রামা, যেখানে প্রেম এবং বিপ্লবের বিষয়বস্তু উঠে আসে। এ সিনেমা রাম চরণের তার কোম্পানি, ভি মেগা পিকচার্সের সঙ্গে মিলে প্রযোজনার কাজ শুরু করে। এই সিনেমায় নিখিল সিদ্ধার্থকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। রাম বংশী কৃষ্ণ নির্মিত এ সিনেমায় সাই মাঞ্জরেকর এবং অনুপম খেরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ২০২৩ সালে ভিডি সর্বাকরের ১৪০ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি টিজারের মাধ্যমে রাম সিনেমাটির সূচনা করেছিলেন।