ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সূচি ঘোষণা করলো সরকার

বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর

ছবি- ডুরান্ড কাপ

এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ। অনেক জটিলতার পর অবশেষে ডুরান্ডের সূচি ঘোষণা করল আয়োজকরা। অথচ আইএসএলের অনিশ্চয়তার কারণে এবার ডুরান্ডে খেলতে আগ্রহী নয় অধিকাংশ ক্লাব।

তবে এবার ডুরান্ড কাপে খেলছে ছটি আইএসএল দল । মোহনবাগান, ইস্টবেঙ্গল, নর্থইস্ট ইউনাইটেড, পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি, মহামেডান স্পোর্টিং ক্লাব।

২৪ টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ, তে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে সাউথ ইউনাইটেড এফসি, নামধারী, ইন্ডিয়ান এয়ারফোর্স। গ্রুপ বি তে মোহনবাগান খেলবে মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, বিএসএফের বিরুদ্ধে।

দু’টি গ্রুপের সমস্ত ম্যাচ আয়োজিত হবে সল্টলেক এবং কিশোরভারতী স্টেডিয়ামে। এছাড়া জামশেদপুর, কোকরাঝার, শিলং এবং মণিপুরে বাকি গ্রুপের ম্যাচগুলি হবে। ডুরান্ডে এ বার বিদেশি দল হিসাবে নেপালের ত্রিভুবন আর্মি অংশ নিচ্ছে।

ছ’টি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দল এবং সেরা দুই দ্বিতীয় স্থানাধিকারী দল উঠবে কোয়ার্টার ফাইনালে। ১৬ ই এবং ১৭ ই অগস্ট হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল হবে ১৯ এবং ২০ শে আগস্ট। ফাইনাল ২৩ শে আগস্ট।
ডুরান্ডে গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি হচ্ছে না। তবে একই গ্রুপে পড়েছে মোহনবাগান আর মহমেডান। ফলে মিনি ডার্বি হচ্ছে।

মোহনবাগান ডুরান্ডে প্রথম ম্যাচ খেলবে ৩১ শে জুলাই। প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর ৪ ঠা আগস্ট সবুজ মেরুনের খেলা বিএসএফ ফুটবল টিমের সঙ্গে। ৯ ই আগস্ট ডায়মন্ড হারবার এফসির মুখোমুখি হবে মোহনবাগান।

ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলবে ২৩ শে জুলাই, প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে, এরপর ৬ ই অগস্ট প্রতিপক্ষ নামধারী এফসি, খেলা কিশোরভারতী স্টেডিয়াম,
১০ই অগস্ট প্রতিপক্ষ ভারতীয় বায়ুসেনা, যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল হলুদের বিরুদ্ধে।