বঙ্গবার্তা ব্যুরো,
ছবি- সোশ্যাল মিডিয়া থেকে স্ক্রিনশট
দিলজিত ও হানিয়া জুটির অভিনয় নিয়ে খুশি অনুপম খের। বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের তার শক্তিশালী অভিনয়ের জন্য এখনো জনপ্রিয়। ক্যারিয়ারে নায়ক হওয়ার পাশাপাশি পর্দায় ভিলেন ও কমেডিয়ানের ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের। শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার তানভি দ্য গ্রেট ছবিটি।
অনুপম ও তার টিম আপাতত সিনেমার প্রচারে ব্যস্ত। এর মাঝেই সর্দারজি থ্রি সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে দিলজিৎ দোসাঞ্ঝের অভিনয় নিয়ে প্রতিক্রিয়া দেন অনুপম খের।
তিনি বলেন, কোথায় অভিনয় করবো বা করবো না এটা ব্যক্তিগত পছন্দ। যদি সে পছন্দ করে থাকে, তাহলে করবে।
প্রত্যেককে নিজের আত্মার দিকে তাকাতে হবে। আমি আমার আত্মার কথা মাথায় রেখে সে যা চায় তাই করি।
আমি মনে করি আমাদের পাসপোর্টেই আমাদের নাগরিকত্ব লেখা থাকে। দেশের প্রতি আমাদের আনুগত্য সবার আগে। আমি সবসময় বিশ্বাস করেছি যে আমি আমার বাড়ির জন্য যা করি তা আমি আমার দেশের জন্যও করব।
আগামী ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে, তার সিনেমা তানভি, দ্য গ্রেট। এতে অভিনয় করেছেন অনুপম খের ও অভিনেত্রী শুভাঙ্গী দত্ত। অটিজম স্পেকট্রামে আক্রান্ত তানভি নামের ২১ বছর বয়সী এক তরুণীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। তিনি তার প্রয়াত বাবার ইচ্ছা পূরণের জন্য ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেন। তানভি দ্য গ্রেট অনুপম খেরের নিজের রচনা, পরিচালনা ও প্রযোজনা।

