বঙ্গবার্তা ব্যুরো,
বলিউডের আলোচিত জুটির অন্যতম হৃতিক রোশন ও সাবা আজাদ। অনেক দিন ধরেই তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। নানা সময় একসঙ্গে দেখা গিয়েছে তাদের, আর তা কৌতূহলের জন্ম দিয়েছে। সম্প্রতি ওয়ার ২ ছবির শুটিং শেষ করে দুজনে একসঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন।
সাবা আজাদ ও হৃতিক রোশনের মধ্যে প্রথম যোগাযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। একবার হৃতিক সাবার একটি ভিডিও দেখে প্রশংসা করে তা নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করেন ও লাইক দেন। সেই পোস্টের জবাবে সাবা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপরই তাদের মধ্যে সরাসরি বার্তার মাধ্যমে আলাপ শুরু হয়।
সেই আলাপ ধীরে ধীরে রূপ নেয় বন্ধুত্বে। সেখান থেকেই প্রেম। এরপর থেকে দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায় চলচ্চিত্র প্রদর্শনী, দুপুরের খাবারের সময়, ছুটি কাটাতে বা পারিবারিক অনুষ্ঠানে। একে অপরকে নিয়ে সমাজ মাধ্যমেও ভালোবাসা প্রকাশ করেন তারা। জন্মদিন থেকে শুরু করে ছুটির দিন, সবই শেয়ার করেন।
হৃতিক ও সাবা আজাদের সম্পর্ক তিন বছরেরও বেশি সময় ধরে চলছে। ২০২৪ সালের অক্টোবর মাসে তারা তাদের সম্পর্কের তিন বছর পূর্ণ হলো । তবে এই সম্পর্ক নিয়ে প্রথম মুখ খোলেন ২০২২ সালে করণ জোহরের ৫০ তম জন্মদিনের অনুষ্ঠানে। সেখানে তারা একসঙ্গে হাজির হয়ে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন।
হৃতিকের পরিবারের সঙ্গেও সাবার ভালো সম্পর্ক। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে সাবাকে দেখা যায় হৃতিকের পরিবারের সঙ্গে সময় কাটাতে।
কেই এই সাবা আজাদ? তার মূল নাম সাবা সিং গ্রেওয়াল। তার বাবা একজন পাঞ্জাবী শিখ, মা কাশ্মীরের মুসলিম। দুই ধর্ম ও সংস্কৃতির মধ্যেই তিনি বেড়ে উঠেছেন। একজন নাট্যাভিনেত্রী, নির্দেশক, ভয়েস ওভার শিল্পী ও সংগীতশিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন তিনি। বলিউডে প্রথম মুখ্য চরিত্রে দেখা যায় তাকে ২০১১ সালের সিনেমা মুজসে ফ্র্যান্ডশিপ করোগেতে। সেখানে তার সহশিল্পী ছিলেন সাকিব সেলিম। এছাড়া তিনি অভিনয় করেছেন জনপ্রিয় ওয়েব সিরিজ লেডিজ রুম, রকেট বয়েজ ও হু ইজ ইওর গাইন্যাক এ।
তবে ঋত্বিক সাবার প্রেম কাহিনী
এখন বলিউডের অনেকের মুখে।

