রাজ্যের শ্রমিক আক্রান্ত ভিন রাজ্যে, পথে নামলো বাম ছাত্র সংগঠন

বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্যের পরিযায়ী শ্রমিক ও ব্যবসায়ীদের উপর বিভিন্ন রাজ্যে হেনস্তা, জুলুম, এবং বেআইনি ভাবে গ্রেফতার করা হচ্ছে অভিযোগ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। প্রতিবাদে আজ কলকাতার ধর্মতলায় প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিল ধর্মতলা থেকে শুরু হয়ে শ্রমমন্ত্রীর দফতর পর্যন্ত যায়। সেখানে তারা স্মারকলিপি জমা দেন।

আন্দোলনের নেতৃত্ব দেন ভাঙড় বিধানসভার বিধায়ক ও আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী।