সলমান খানের নিরাপত্তা বলয় ভেদ করে ছুটে এল যুবক, ফের সামনে এলো খুনের হুমকি পাওয়া হিরোর নিরাপত্তার ত্রুটি

Published by Subrata Halder, 20 June 2025, 11:12 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
বলিউড তারকা আমির খানের সিনেমা ‘সিতারে জামিন পর’ ছবির প্রিমিয়ারে কড়া নিরাপত্তা বলয়ের মাঝে এসেছিলান সলমান খান। আমির খানের নতুন সিনেমার প্রিমিয়ারে এসে দুই তারকা মজায়, খুনসুটিতে মেতে হারিয়ে গিয়েছিলেন। সেই ছবি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
কিন্তু সমস্যা দেখা দেয় সলমানের নিরাপত্তা নিয়ে। দেখা যাচ্ছে সিনেমা শেষে সিনেমাহল থেকে বের হচ্ছেন সলমান খান। হঠাৎই তার নিরাপত্তারক্ষীদের ঠেলে সলমানের দিকে এগিয়ে গেলেন এক যুবক। সঙ্গে সঙ্গে সলমানের নিরাপত্তারক্ষীরা সেই ব্যক্তিকে ওই স্থান থেকে সরিয়ে নিয়ে যান। সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ছড়িয়ে পড়ে। যদিও এই সময়েও শান্ত মেজাজে ছিলেন সলমান।
২০১৮ সাল থেকে নিজের নিরাপত্তা নিয়ে আরও বেশি সতর্ক তিনি। ঘটনার শুরু হয় ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ে যোধপুরে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার পর থেকেই লরেন্স বিষ্ণোই প্রতিশোধ নিতে মরিয়া। তিনি সলমনাকে ক্রমাগত খুনের হুমকি দিয়ে যাচ্ছেন। শুধু তাই নয় ২০২৪ সালে মুম্বাইয়ে সলমানের বাড়িতে বিষ্ণোইয়ের দলের দুজন দুষ্কৃতি সালমানের বাড়িতে বাইরে থেকেই গুলি চালায়।
এরপরই নিজের পাশাপাশি বাড়ির চারিদিকেও সুরক্ষা বলয় তৈরি করেন সলমান। বসে একাধিক সিসি ক্যামেরা। এখানেই শেষ নয়। এরপর থেকে বারবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমান। এমনকি মুম্বাইয়ে নিজের ফার্মহাউসে যাওয়ার সময়ও তাকে প্রাণে মারার চেষ্টা করেছে বিষ্ণোইয়ের দলের লোক। তাই নিজের নিরাপত্তা নিয়ে কোনোরকম ফাঁক রাখছেন না সলমান।