বঙ্গবার্তা ব্যুরো,
দলের বিভিন্ন ইস্যুতে তার ভিন্ন মত নিয়ে জল্পনা তৈরি হলেও তিনদিন আগে অভিষেক বন্দোপাধ্যায়ের মেগা ভার্চুয়াল বৈঠক এখন চর্চার কেন্দ্রে। বৈঠকে রাজ্য সভাপতি সুব্রত বক্সীকেও পাশে বসিয়ে রাখেন দলে যুবরাজ বলেই পরিচিত অভিষেক। তাই বোঝা যাচ্ছে, অভিষেক নিজের প্রভাব আবারও দৃঢ় করছেন এবং ভবিষ্যতে তিনিই তৃণমূলের স্বাভাবিক উত্তরাধিকারী।
তৃণমূলের রাজনীতি এখন প্রশাসনিক দলতন্ত্রের সঙ্গে দলীয় সংগঠনের যুগলবন্দিতে চলছে। প্রশাসন দলের নিয়ন্ত্রণে থাকায় নেতারা ভোটার তালিকা সংশোধনের মতো কঠোর পরিশ্রমে আগ্রহী নন। ফলে, ভূতুড়ে ভোটার বিতর্ক আদতে শুধুই একটি রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা চলছে।
ভার্চুয়াল বৈঠক ও দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতৃত্ব প্রতিষ্ঠা

