অভিনেতা, প্রযোজক, পরিচালকরাকেশ রোশন হাসপাতালে ভর্তি

বঙ্গবার্তা ব্যুরো,

বাবার সঙ্গে হৃতিক রোশন। ছবি: সংগৃহীত

বলিউডের প্রবীণ পরিচালক, প্রযোজক রাকেশ রোশনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বলিউড সূত্রের খবর মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে রয়েছেন তিনি রাকেশের অসুস্থতার কথা কন্যা সুনয়না সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।

কয়েক দিন ধরেই অসুস্থ প্রবীণ নির্মাতা। তবে বুধবার তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়, দেরী না করে তাকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়।

রোশন কন্যা সুনয়না জানিয়েছেন, বাবার সদ্য নেক অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। আইসিইউতে রাখা হয়েছিল তাকে। আপাতত সুস্থতার পথে এই প্রবীণ পরিচালক। চিন্তার কোনো কারণ নেই। চিকিৎসকদের পরামর্শমতো কয়েকদিন তাকে বিশ্রামে থাকতে হবে।

ঘনিষ্ঠ সূত্রের খবর, রোশন পরিবার আপাতত রাকেশের সুস্থ হয়ে বাড়ি ফেরার জন্য অপেক্ষায়। মাঝেমধ্যেই হাসপাতালে গিয়ে বাবাকে দেখে আসছেন ছেলে হৃতিক রোশন। তার সঙ্গে হাসপাতালে নিয়ম করে যাচ্ছেন প্রেমিকা সাবা আজাদ এবং দিদি সুনয়না রোশন।

সূত্রের খবর, রাকেশ রোশনকে এরই মধ্যে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে।
চলতি বছরেই পুত্র হৃতিক রোশনের ছবির নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করার ঘোষণা করেছিলেন রাকেশ রোশন। বাবার দেখানো পথেই পরিচালনার খুঁটিনাটি রপ্ত করেছেন ঋত্বিক। এবার কৃশ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমার শুটিং শুরু হওয়ার অপেক্ষা। তবে তার শুরু আগে হাসপাতালে রাকেশ । যিনি বলিউডকে করণ অর্জুন, কহো না প্যায়ার হ্যায়, কোই মিল গ্যয়ার মত ফ্র্যাঞ্চাইজির একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন রাকেশ।