নতুন জুটিকে সুযোগ নিজের সিনেমামুক্তি পিছিয়ে দিলেন অজয় দেবগণ

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া

সন অফ সর্দার ২ এর মুক্তি এক সপ্তাহ পিছিয়ে গেল। বলিউডের নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডার পাশে দাড়াতে অজয় দেবগন এই সিদ্ধান্ত নিয়েছেন ছবির নায়ক অজয় নিজেই। মোহিত সুরি পরিচালিত সায়ারা ছবি মুক্তির দিনেই ২০ কোটির বেশি ব্যবসা করেছে। আর ছবিতে দুই নবাগত অভিনেতাকে তুলে এনে আলোচনার কেন্দ্রবিন্দুতে সায়রা।

এই নবাগতদের প্রতি সমর্থন জানিয়ে, তাদের সিনেমাকে আরও সময় দিতে অজয় দেবগন এবং জিও স্টুডিজ এর টিম সিদ্ধান্ত নিল সন অব সর্দার ২ ছবির মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার। বর্তমান সময়ে যেসব সিনেমায় বড় তারকা নেই সেসবের পক্ষে টিকে থাকা কঠিন। সায়ারার মতো একটি ছবি যখন দুই নতুন মুখকে প্রতিষ্ঠিত করছে, তখন একজন অভিজ্ঞ অভিনেতা হিসেবে অজয় দেবগন তাদের সফলতার জন্য এগিয়ে এসেছেন।

নতুন তারিখ অনুযায়ী সন অব সর্দার ২ মুক্তি পাবে ১লা আগস্ট। যার ফলে ছবিটি ওয়ার ২ ছবি মুক্তির আগে পর্যন্ত দুই সপ্তাহ সময় পাবে। চলচ্চিত্রের ময়দানে যেখানে অনেক অভিনেতা আত্মকেন্দ্রিক সেখানে একজন সিনিয়র শিল্পী হিসেবে অজয় দেবগনের এই উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে।