কলকাতার লর্ড সিনহা রোডে বিএসএফ কে গেরুয়া গোলাপ ও মিষ্টি বিজেপির

Published By Subrata Halder, 14 May 2025, 11:10 pm

বঙ্গবার্তা ব্যুরো,
ভারত পাক সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সাহস ও বীরত্বের স্বীকৃতি ও সম্মান স্বরূপ আজ লর্ড সিনহা রোডে বিএসএফ কার্যালয়ের সামনে উৎসব করলো বিজেপি।
দলের পরিষদীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সমর্থকরা জাতীয় পতাকা নিয়ে আনন্দ করতে থাকেন। শুভেন্দু অধিকারী বলেন বিএসএফ কে স্বামী বিবেকানন্দের গেরুয়া রং নিশান ও মিষ্টি দিয়ে সম্মান জানিয়ে গেলাম। এখান থেকেই তিনি হুগলিতে পূর্ণম সাউ এর বাড়িতে রওয়ানা দেন।