পীযূষ চক্রবর্তী,
দুই মহিলা ও এক শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ট্যাংরায়। বুধবার সকালে দুই ভাই প্রসূন দে ও প্রণয় দে তাদের স্ত্রী ও সন্তানকে খুন করে পালানোর চেষ্টা করে। সেই সময় স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তাদের ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই দুই ভাইকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় লোকজন। প্রসূণ ও প্রণয়কে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ভাইয়ে ভাইয়ের বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
পুলিশ সূত্রে খবর, দুই ভাই নিজেদের স্ত্রী ও তাঁদের এক সন্তানকে মেরে পালানোর চেষ্টা করছিল। ঠিক সময়ই খবর চলে যায় পুলিশের কাছে। তাঁদের গতিবিজি দেখে সন্দেহ হয় স্থানীয় লোকজনের। তারা চাপ দিতেই সত্য কথা বলে দেয় ওই দুই ভাই।
ট্যাংরায় উদ্ধার দুই মহিলা ও শিশুর দেহ, গ্রেফতার দুই ভাই

