শ্রেষ্ঠ স্বামী হতে চলেছেন বলিউড নায়ক সলমান খান, পাত্রী কে ?

বঙ্গবার্তা ব্যুরো,

বলিউড অভিনেতা সলমান খান এখনো পর্যন্ত অনেক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু বিয়ে করেন নি। তবে চিরকুমার থাকবেন না, সম্প্রতি এমন ইঙ্গিতও দিয়েছেন এই সুপার স্টার। তার বিয়ে করার ইচ্ছে কি এখনো রয়েছে ? এই প্রশ্ন তুলেছেন সলমান খানের অনুরাগীরা।

কিছুদিন আগে ভগ্নিপতীর জন্মদিনেই সেই আভাস দিয়েছেন, একদিন তিনিও হবেন শ্রেষ্ঠ স্বামী ও শ্রেষ্ঠ বাবা। এই ইঙ্গিতে উচ্ছ্বসিত সলমানের অনুগামীরা। এসবের মধ্যেই নতুন জল্পনা উস্কে দিলেন তিনি। বুধবার রাতে প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন।

দীর্ঘদিন সঙ্গীতার সঙ্গে সম্পর্কে ছিল সলমানের। সেই পুরোনো প্রেমিকার জন্মদিনেই উপস্থিত হন । জন্মদিনের অনুষ্ঠানে প্রবেশ করার আগেই চেনা মেজাজে ধরা দিলেন তিনি। সেখানেও ঘটালেন একই কাণ্ড।

সলমানের সঙ্গে দেখা হয় এক খুদে ভক্তের। মায়ের কোলে ছিল সেই খুদে ভক্ত। কিন্তু এ বয়সেই সে বুঝতে পারে, সামনে এসে দাঁড়িয়েছেন স্বয়ং সলমান। তাই তাকে দেখেই আনন্দে হাসতে থাকে সেই শিশু। অনুরাগীদের বক্তব্য, ছোট থেকে এই শিশু সলমান ভক্ত হয়ে উঠেছে।

সলমানের এই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরাও। এই ভিডিও দেখেই সলমান অনুরাগীদের মত, বাবা হওয়ার জন্য প্রস্তুত তিনি। সত্যিই এবার সলমানের বিয়ে করে সংসার শুরু করা উচিত।

সলমান ও সঙ্গীতার বিয়ে একটা সময় স্থির হয়ে গিয়েছিল। বিয়ের কার্ডও ছাপা হয়েছিল। কিন্তু সেখানেও ঘটেছিল ছন্দপতন। সলমান নিজেও কফি উইথ করনের এক পর্বে স্বীকার করেছিলেন, সঙ্গীতার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু তিনি প্রতারণা করায় সেই বিয়ে ভেঙে যায়।