বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
জীবনের একটা কঠিন সত্যি প্রকাশ্যে আনলেন চাহাল। ইউটিউবার রাজ শামানির এক সাক্ষাৎকারে চাহাল খোলামেলা বলেন তার ও ধনশ্রী ভার্মার পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক, বিচ্ছেদের কারণ এবং সেই সময় মানসিকভাবে ভেঙে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও, মাত্র তিন বছরের মাথায় সম্পর্কের ফাটল দিনে দিনে বিস্তৃত হতে থাকে।
ডিভোর্সের দিন যখন চাহাল আদালত থেকে বেরিয়ে আসছিলেন, তখন তাঁর পরনে ছিল একটি বিশেষ বার্তা লেখা কালো রঙের টি-শার্ট। সেখানে লেখা ছিল, “Be Your Own Sugar Daddy” তিনি আরও বলেন, “আমি ভালো একটা ডিল সাইন করেছিলাম। যাতে দ্রুত সামনে এগোতে পারি। সেই সময়, এমন কিছু হয়েছিল, যার প্রভাবেই হয়ত এমন একটি টি-শার্ট পরা আমার সিদ্ধান্তকে আরও দৃঢ় করে তুলেছিল। আমি আমার ১০০% দিয়েছিলাম। আমার কোনও আফশোস নেই তাতে। আমি চেষ্টা করেছিলাম সম্পর্কটাকে টিকিয়ে রাখতে। কিন্তু কিছু জিনিসের উপর আমার নিয়ন্ত্রণ ছিল না।”
চাহাল বলেছেন, “ডিভোর্সের সময় এক মাস ধরে আমি প্রতিদিন মাত্র দুই ঘণ্টা ঘুমাতাম। আত্মহত্যার চিন্তাও মাথায় এসেছিল। আমি বন্ধুদের সঙ্গে এসব শেয়ার করতাম। ক্রিকেট থেকে একটা বিরতির দরকার ছিল আমার। এমনকি মাঠে থাকলেও, মন পড়ে থাকত অন্য জায়গায়।
ভারতীয় দলের স্পিনার আরও উল্লেখ করেছেন, সম্পর্ক মানে একটা বোঝাপড়া। একজন রেগে থাকলে, আরেকজনকে শুনতে হয়। দুজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ একসঙ্গে থাকতে পারে, কিন্তু প্রত্যেকের নিজস্ব জীবন, নিজস্ব লক্ষ্য থাকে।

