টলিউডের পাঁচ জনকে মহানায়ক সম্মান মুখ্যমন্ত্রীর

বঙ্গবার্তা ব্যুরো,

মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে জনপ্রিয় শিল্পীকে শ্রদ্ধাজ্ঞাপন এবং বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করে রাজ্যসরকার। আজ ধনধান্য প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। উত্তম কুমারের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম সহ অনেকে।

অনুষ্ঠানে ৫ জনকে মহানায়ক সম্মান দেওয়া হয়। প্রাপকরা হলেন, মেকআপ আর্টিস্ট – সোমনাথ কুন্ডু, প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্য, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী, কন্ঠশিল্পী ইমন চক্রবর্তী ও সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচি।

এছাড়াও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষকে মহানায়ক শ্রেষ্ঠ সম্মান ২০২৫ দেওয়া হয় । পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। মুখ্যমন্ত্রী বাংলা শিল্প সংস্কৃতির প্রগতি ও ঐতিহ্যের কথা বলেন। বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন।