দিল্লি পুলিশের কাজকর্ম নিয়ে উদ্বেগ জানালেন মুখ্যমন্ত্রী

বঙ্গবার্তা ব্যুরো,

দিল্লি পুলিশের কাজকর্মে ফের উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেন, বাংলা ভাষা বলার অপরাধে ভিন রাজ্যে বাঙালি হেনস্থা অব্যাহত রয়েছে। বাংলাকে বাংলাদেশি ভাষার তকমা দিয়েছে দিল্লী পুলিশ। তার অভিযোগ দিল্লী পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে চলে, তাই বাংলা প্রাদেশিক ভাষা জেনেও বাংলাদেশী ভাষা বলে দেগে দেওয়া হচ্ছে এর উদ্দেশ্য পরিষ্কার।

মুখ্যমন্ত্রী লেখেন, বাংলা, আমাদের মাতৃভাষা। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের ভাষা বাংলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় সঙ্গীত, এই বাংলা ভাষাতেই। কোটির অধিক ভারতীয় কথাবার্তা বলে ও তারা লেখে এই ভাষাতে। যে ভাষা সংবিধানে ও বর্ণিত হয়েছে। সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে এই সমালোচনার পাশপাশি দলের নেতারাও সোচ্চার হয়েছেন।