মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অনিশ্চয়তা কাটল,রেড রোডেই হবে ঈদের নামাজ, সম্মতি সেনার

SSC job aspirants gather in chaos outside Netaji Indoor Stadium ahead of CM's meeting

Published By Subrata Halder, 02 June 2025, 06:35 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
প্রতিবছরের মতো এবারও ৭ বা ৮ ই জুন, ইদ উপলক্ষে কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হবে ইদের সবচেয়ে বড় নামাজ। সেনা অনুমতি না পাওয়া নিয়ে সাময়িক অনিশ্চয়তা তৈরি হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সমস্যা মিটে গেছে বলে জানালেন খিলাফত কমিটির সভাপতি ও রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান।
মন্ত্রী বলেন, এবারে সেনার তরফে প্রথমে রেড রোডে জমায়েতের অনুমতি প্রত্যাহার করা হয়েছিল, যার ফলে ঈদের প্রধান জমায়েত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেনার এক পদস্থ কর্তা আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে খিলাফত কমিটিকে সেই সিদ্ধান্ত জানিয়েছিলেন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে জাকারিয়া স্ট্রিটে খিলাফত কমিটির কার্যালয়ে জরুরী ডাকা বৈঠক হয়। উপস্থিত ছিলেন জাভেদ আহমেদ খান ছাড়াও সাধারণ সম্পাদক নাসির আহমেদ, মুহাম্মদ খলিল, ইরফান আলী তাজ, ইসহাক মল্লিক, মোমতাজ খান প্রমুখ। সেখান থেকেই রাজ্য প্রশাসন ও সেনা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়।
জাভেদ খান বলেন মুখ্যমন্ত্রী বিষয়টি জানতে পেরে নিজে উদ্যোগ নেন এবং সেনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তার হস্তক্ষেপেই সমস্ত জট কাটে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল সাড়ে আটটায় রেড রোডেই ইদের নামাজ হবে বলে জানান তিনি। রাজ্যের বৃহত্তম ঈদের জমায়েত ঘিরে কোনও অনিশ্চয়তা না থাকায় মুসলিম মানুষের মধ্যে স্বস্তি ফিরল।