উপরাষ্ট্রপতি পদে নির্বাচন প্রক্রিয়া শুরু করলো কমিশন

বঙ্গবার্তা ব্যুরো,

উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার নিযুক্ত করল। বিদায়ী উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের পদত্যাগের পরেই জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনী প্রক্রিয়া শুরু করে । সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশন উপরাষ্ট্রপতি পদে নির্বাচন পরিচালনা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন আইন ১৯৫২ এবং এর অধীনে প্রণীত নিয়ম যেমন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন বিধি ১৯৭৪ দ্বারা পরিচালিত হয়। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৫২ র ৩ নং ধারার অধীনে জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরামর্শ করে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসার নিযুক্ত করেছে। অফিসারের দফতর নয়া দিল্লিতে থাকবে। তিনি এক বা একাধিক সহকারী রিটার্নিং অফিসার নিযুক্ত করতে পারবেন। নিয়ম অনুসারে লোকসভার মহাসচিব বা রাজ্যসভার মহাসচিব যে কোনো একজন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য একজন কে পর্যায় ক্রমে রিটার্নিং অফিসার নিযুক্ত করেন।

প্রসঙ্গত গত উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় লোকসভার মহাসচিব রিটার্নিং অফিসার কে নিযুক্ত করেছিলেন বলে বিজ্ঞপ্তি জারি করে জানাল জাতীয় নির্বাচন কমিশন। এছাড়া জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে পরামর্শ করে থাকে। পাশপাশি রাজ্য সভার ডেপুটি চেয়ারম্যানের সম্মতি নিয়ে জানানো হয় জাতীয় নির্বাচন কমিশন কে। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য রাজ্যসভার মহাসচিব একজন রিটার্নিং অফিসার কে নিযুক্ত করেছেন।

জাতীয় নির্বাচন কমিশন ২০২৫ সালের উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় রাজ্যসভার সচিবালয়ের যুগ্ম-সচিব গারিমা জৈন এবং রাজ্যসভার সচিবালয়ের পরিচালক বিজয় কুমার কে সহকারী রিটার্নিং অফিসার হিসাবে নিযুক্ত করেছেন বলে জানাল জাতীয় নির্বাচন কমিশন। তার জন্য প্রয়োজনীয় গেজেট নোটিফিকেশন আলাদা ভাবে আজকেই জারি করা হবে বলে জানাল জাতীয় নির্বাচন কমিশন।