মানবতার অঙ্গীকার রক্ত দানের মাধ্যমে

Published by Subrata Halder, 20 June 2025, 01:59 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
প্রতিবছর গরমের সময় রাজ্যে রক্তের সংকট বাড়ে। অথচ চিকিৎসা ক্ষেত্রে এই রক্তের চাহিদা মেটাতে পারে মানুষের রক্ত দানের মাধ্যমে। তাই এসএসকেএম হাসপাতাল ও আইপিজিএমইআর এর উদ্যোগে
কলকাতা পুলিশ হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দুপুর ১ টার মধ্যে ৪৫০ বেশি মানুষ রক্তদান করেন। আইপিজিএমইআর এর অধিকর্তা মনিময় বন্দোপাধ্যায় রক্ত দাতাদের উৎসাহিত করতে নিজেও রক্তদান করেন। তিনি বলেন, একজন মানুষ নীরবে অন্যের সেবা করতে পারে রক্ত দানের মাধ্যমে। এই দান মহান দান। একটি মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর আনন্দ জড়িয়ে থাকে রক্ত দানের সঙ্গে।