তারিখ মাস প্রতিশ্রুতি বদলে গেলেও আরজিকরে তরুণী চিকিৎসক খুনের বিচারের দাবিতে আন্দোলন স্তব্ধ হয়নি

Published by Subrata Halder, 09 June 2025, 10:42 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
ওদের চেয়ে প্রশাসন বা স্বাস্থ্য ভবন অনেক বেশি বুদ্ধিমান।
ওদের চেয়ে ধুরন্ধর বুদ্ধি প্রশাসনের। আর সেই জন্যই তো
অভয়ার বিচারের দাবিতে আন্দোলনের মুখ হয়ে ওঠা চিকিৎসকদের নিয়মের তোয়াক্কা না করেই পাহাড়ে, বনে জঙ্গলে ওদের নিয়োগ পত্র দিয়েছে সরকার। কিন্তু মনে যাদের অন্যায়ের বিরুদ্ধে ঘৃণার আগুন নেভেনি তাকে রোখা মুশকিল।
তাই মৃত্যুর দশ মাস পরেও অভয়ার বিচারের দাবিতে আজ টালা থানা ঘেরাও এবং সেখান থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত মিছিল করলো জুনিয়র অভয়ামঞ্চ। তবে সরকারের মনোভাব বদলায় নি, তাই
টালা থানার সামনে বিক্ষোভ দেখিয়ে অভয়ামাঞ্চের আন্দোলনকারীরা আরজিকরের গেটে পৌঁছলে তাদের আটকানো হয়। পরে জুনিয়র ডক্টরস ফ্রন্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে মোমবাতি জ্বালিয়ে নিহত তরুণী চিকিৎসকে স্মরণ করে এবং দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে বাকি দোষীদের শাস্তির দাবি তোলে।