ভারতীয় ক্রিকেটে ভিন্ন অবতারে ফিরছেন ধোনি

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি সোশ্যাল মিডিয়া

আগামী বছর আইপিএল খেলবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। এরই মধ্যে চর্চা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট ধোনির প্রত্যাবর্তন নিয়ে। না, অবসর ভেঙে ফিরছেন না । এবার কি ভারতীয় ক্রিকেটে বড় পদে আসবেন ধোনি! বোর্ডমহলের কারও কারও ধারণা, ধোনিকে আসন্ন দিনে ভারতীয় ক্রিকেটের বড়সড় পদে যদি দেখা যায়, অবাক হওয়ার কিছু থাকবে না ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।কিন্তু এখনও আইপিএল খেলে যাচ্ছেন ধোনি। ।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ভারতীয় টিমের সঙ্গে ধোনিকে কখনও দেখা যায়নি। গিয়েছে। ২০২১‌ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই তাঁকে ‘মেন্টর’ করে নিয়ে আসা হয়েছিল। সেই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় ভারতকে। ধোনিও ছেড়ে দেন। কিন্তু অনেকের মতে, যদি এবার ক্যা প্টেন কুলকে কোনও ভাবে ভাবা হয়, তা হলে হয়তো আরও বড় ভূমিকায় ভাবা হবে।

ভবিষ্যতের তারকা তৈরি করার কাজটা দায়িত্বটা ধোনিকে দিতে পারে বোর্ড। ক্রিকেটমহল মনে করে, তরুণদের নিয়ে ধোনি ভাল কাজ করেন। জাতীয় দল ও সিএসকে-তে ধোনি অনেক তরুণকে তৈরি করেছেন ভবিষ্য়তের জন্য। বোর্ডের এক আধিকারিক বলেন, “ধোনিকে আরও এক বার মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ড মনে করছে, ওর মস্তিষ্ক, পরিকল্পনা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও অভিজ্ঞতা ভারতীয় দলের সুবিধা করে দেবে। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় ধোনি দলের সম্পদ হতে পারে।”

কিন্তু সূত্রের খবর, ধোনি এই ভূমিকা গ্রহণ করতে একেবারেই আগ্রহী নন। আগামী বছরের আইপিএলের দিকে তাকিয়ে এখন থেকেই দলগঠনে নজর দিচ্ছেন ধোনি। তিনি বলেন, দলের ব্যাটিং নিয়ে কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। যে শূন্যস্থান রয়েছে, সেই শূন্য়স্তান পূরণ করতে হবে। ২০২৫-এর আইপিএলে রাহুল ত্রিপাঠী ও দীপক হুদা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।