Upload By K. Halder at 18th March 2025, 06:16 PM
বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্য বিজেপির নেতা দিলীপ ঘোষের বিয় এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। বাঙালি একটু পরচর্চা ভালই বাসে। তাও আবার পাত্র ৬২ বছরের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,পাত্রী ৫১ বছরের বিজেপি মহিলা মোর্চার সদস্য রিঙ্কু মজুমদারের। শুক্রবার দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা।

চর্চিত এই বিয়েতে নব দম্পতিকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর তিনটের সময় প্রতিনিধি মারফত দিলীপ ঘোষের সল্টলেকের বাড়িতে পৌঁছে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা পত্র এবং ফুলের তোড়া।

