বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
বুধবার সন্ধ্যায় যুবভারতীতে ডুরান্ডের উদ্বোধনী ম্যাচে, সাউথ ইউনাইটেড এফসি-কে ৫-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচেই ঝলমলে লাল হলুদ।।
ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে শুরু করে লাল হলুদ ।ম্যাচের ১২ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেওয়া দুরন্ত শটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন চুংনুঙ্গা। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে নেয় ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে ইস্টবেঙ্গলের এডমুন্ডকে ফাউল করেন সাউথ ইউনাইটেডের সালাহ। রেফারি পেনাল্টি দেন। গোল করলেন সাউল ক্রেসপো। এরপর ইস্টবেঙ্গল একাধিক সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। তবে শেষ দিকে মশাল জ্বলল।।
৮০ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলে নিজের অভিষেক স্মরণীয় করে রাখলেন বিপিন সিং। ৮৭ মিনিটে দলকে ৪-০ গোলে এগিয়ে দেন দিয়ামান্তাকোস। যদিও ইউনাইটেড গোলকিপারের ব্যর্থতা চোখে পড়ে। ৯০ মিনিটে স্কোরলাইন ৫-০ করেন মহেশ।
এদিকে কলকাতা লিগের ডার্বি ম্যাচ সংক্রান্ত বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আইএফএ কে মহিলা দর্শকদের মাঠে আনার বিষয়ে পদক্ষেপ করার পরামর্শ দিয়েছিলেন। তার ফলে অবাঞ্ছিত হিংসা কম হবে বলে তাঁর মত। তাঁর সেই পরামর্শ মাথায় রেখেই আইএফএ মহিলা দর্শকদের মাঠে আসার জন্য উৎসাহিত করতে আগামী শনিবার কল্যানী স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল এফসির ডার্বি ম্যাচে মহিলা দর্শকদের জন্য ১৫০ টাকা মূল্যের টিকিটে ছাড় দিয়ে ১০০ টাকা করা হয়েছে। এর ফলে মহিলা দর্শকরা আরও বেশি সংখ্যায় মাঠে আসার জন্য উৎসাহিত হবেন বলে আশা আইএফএর।

