বঙ্গবার্তা ব্যুরো,
শিয়ালদহ আদালতে তৃতীয় স্টেটাস রিপোর্ট পেশ করল সিবিআই। এদিন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে নতুন অভিযোগ করা হয়েছে আদালতে। অভিযোগ মৃত্যুর এক মাস পরেও তাদের মেয়ের মোবাইল ফোন ব্যবহার হয়েছে। একটি হোয়াটস্যাপ গ্রুপের কার্যকলাপ থেকেই তারা এই তথ্য পেয়েছেন বলে আদালতের নজরে আনা হয়েছে।
সিবিআই তাদের তৃতীয় স্টেটাস রিপোর্ট পেশ করে জানিয়েছেন নতুন করে ১২ জনকে জেরা করা হয়েছে। আরও ২০০ টি ভিডিও ক্লিপিং এর ওপর নজর রাখা হচ্ছে। এর আগেও সিবিআই তিন পাতার স্টেটাস রিপোর্ট পেশ করেছিল।
নির্যাতিতার পরিবারের অভিযোগ সি বি আই এর তদন্তের গতি প্রকৃতি নিয়ে তারা কিছুই জানতে পারছেন না। সেই অভিযোগের জবাবে কলকাতা হাইকোর্ট বিষয়টি সুপ্রিম কোর্টে জানাতে বলা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশেই হাইকোর্ট অভয়া মামলা আবেদন গ্রহণ করে।

