Published By Subrata Halder, 06 May 2025, 08:15 pm
প্রাকৃতিক নিয়মে আম গাছে এখন ঝুলছে কাঁচা আম। কাঁচা আমের নাম শুনলে অনেকের জিভেই জল আসে। আর এই গরমে আমের টক কে না পছন্দ করেন, তাই আর দেরি কেন নয় বাজার অথবা নিজের গাছের আম সরাসরি পেড়ে নিয়ে চলে আসুন রান্নাঘরে সাথে খানিকটা মাছের ডিম।ভাবছেন মাছের ডিম দিয়ে কাঁচা আমের টক? হ্যাঁ যদি না খেয়ে থাকেন, সামান্য উপকরণে আজই বানিয়ে ফেলুন এই রেসিপিটি। চলুন বঙ্গবার্তার রান্নাঘরে জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন মাছের ডিমে আমের টক
কি কি উপকরণ লাগবে–
১. মাছের ডিম
২. কাঁচা আম
৩. সাদা সরষে
৪. কাঁচা লঙ্কা
৫. পাঁচ ফোড়ন
৬. হলুদের গুঁড়ো
৭. সরিষার তেল পরিমাণমতো
৮. চিনি ও লবন স্বাদমতো
কিভাবে তৈরি করতে হবে–
প্রথমে সরষের সঙ্গে ২ টো কাঁচা লঙ্কা নিয়ে অল্প জল দিয়ে বেটে রাখতে হবে এবং কাঁচা আমের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে রাখতে হবে।
এরপর মাছের ডিমের সঙ্গে অল্প হলুদের গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে চটকে নিন। এবার কড়াইতে সরষের তেল দিয়ে তাতে চটকে রাখা মাছের ডিমকে ছোট ছোট বড়ার সাইজ করে হালকা করে ভেজে তুলে রাখুন ।
এবার গরম কড়াইয়ে সামান্য সরষের তেল দিয়ে আধা চা চামচ পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করুন। এরপর টুকরো করে রাখা কাঁচা আম এবং অল্প হলুদের গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন এবং পরিমাণমতো জল দিতে হবে।
স্বাদমতো লবণ ও বেটে রাখা সরষে দিয়ে মিশিয়ে দিন। জল অল্প ফুটে উঠলে এর ভেতরে ভেজে রাখা মাছের ডিম এবং সামান্য চিনি দিয়ে দিন। ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক। তাহলে আর দেরি করুন দেরি কেন চলুন সরাসরি রান্নাঘরে।

