বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি-বিসিসিআই ফেসবুক পেজ
ইংল্যান্ডে আশানরূপ পারফরম্যান্স করতে পারছে না টিম ইন্ডিয়া। ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভমান গিল অধিনায়ক হওয়ার পরে তাঁর কণ্ঠস্বর কি শোনা গিয়েছে ড্রেসিংরুমে? ভারতের টিম সিলেকশন নিয়ে প্রশ্ন উঠছে। কুলদীপ যাদবকে সুযোগই দেওয়া হল না। প্রশ্ন উঠছে, প্রথম একাদশ নির্বাচন করছেন কে?
এই বিষয়ে সুনীল গাভাসকর বলেন, “আমাদের সময়ে কোচ ছিলেন না। তখন প্রাক্তন প্লেয়ার বা ম্যানেজাররা ছিলেন, যাদের কাছে গিয়ে পরামর্শ চাওয়া যেত। ফলে কোচ আর অধিনায়কের এই যুগলবন্দীটা আমি ঠিক বুঝি না।দিনের শেষে দলটা অধিনায়কের। গিল কুলদীপ যাদবকে দলে চায়নি, এটা কেউ বলতে পারবে না। ওকে এই দলে রাখা উচিত ছিল। গিল অধিনায়ক করুন নায়ারকে না খেলানো নিয়েও সমালোচনা হচ্ছে।
ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বলেছেন, ‘‘প্রথম একাদশ নির্বাচন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমন গিলের হাতে। আমি দলের নির্বাচন প্রক্রিয়ার অংশ হলেও বিষয়টা এখানে আলোচনা করার নয়। আমরা অবশ্যই নায়ারের পাশে রয়েছি। এই সিরিজের পারফরম্যান্স দেখুন। বড় রান না পেলেও খারাপ ব্যাট করেনি।
এদিকে গৌতম গম্ভীর কোচ হওয়ার পর সফরের মাঝপথেই অবসর নিয়ে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ড সফরে দল যাওয়ার আগে টেস্ট থেকে অবসর গ্রহণ করেন রোহিত শর্মা। তার ঠিক পাঁচ দিন পরেই বিরাট কোহলিও টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেন।

