সোনা জয় অধরাই থাকল, রুপো জিতেলন নীরজ

বঙ্গবার্তা ব্যুরো , সন্দীপ সুর

ছবি সোশ্যাল মিডিয়া

সোনা জয় অধরাই থাকল নীরজ চোপড়ার। সুইৎজারল্যান্ডে ডায়মন্ড লিগের ফাইনালে জ্যাভেলিনে শ করলেন নীরজ। ৯০ মিটার তো দূরের কথা।তার ধারেকাছেও পৌঁছোতে পারলেন না তিনি। প্রথম থ্রো ৮৪.৩৫ মিটারের বেশি অতিক্রম করেনি।দ্বিতীয় চেষ্টায় মাত্র ৮২ মিটার ছোড়েন নীরজ।এর পরেই তৃতীয়, চতুর্থ ও পঞ্চম চেষ্টায় ফাউল থ্রো করেন নীরজ। তবে অন্যদের থ্রো-ও খারাপ ছিল। শেষ চেষ্টায় ৮৫.০১ মিটার ছোড়েন নীরজ।

নীরজের সামনে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল জুরিখের আবহাওয়া। ছিল বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ের আশঙ্কাও। তাই খারাপ আবহাওয়ায় জ্যাভলিন থ্রো যথেষ্ট চ্যালেঞ্জিংও। তাছাড়াও ওয়েবারম ওয়ালকটের মতো অ্যাথলিট ছিলেন নীরজের প্রতিপক্ষ হিসাবে। জার্মান প্রতিযোগী প্রথম থ্রোতেই ৯১.৩৭ মিটার পার করেন। সেখানে নীরজের অনেকটাই পিছিয়ে শুরু। কিন্তু ওয়েবারের ছোড়েন ৮৮ মিটার। খেলা শেষে নীরজকে দেখে বোঝা যায় নিজের পারফরম্যান্সে তিনি নিজেও হতাশ।

ছয়টি থ্রোয়ের মধ্যে তিন বার ফাউল থ্রো করলেন ভারতীয় তারকা। সর্বাধিক ৮৫.০১ মিটার ছুড়ে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। ৯১.৫১ মিটার ছুড়ে সোনা জিতলেন জার্মানির জুলিয়েন ওয়েবার। তৃতীয় ওয়েস্ট ইন্ডিজ়ের কেশর্ন ওয়ালকট। ৮৪.৯৫ মিটার ছোড়েন তিনি।

তিন বছর আগে এই স্টেডিয়ামেই ইতিহাস রচনা করেছিলেন নীরজ। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগ ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। তবে পরপর দুটো ফাইনালেই তিনি মাত্র ১ সেন্টিমিটারের জন্য রানার্স আপ হয়েছেন। দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটারের থ্রো তাঁকে কিছুটা হলেও স্বস্তিতে রাখবে। তবে নিজের টেকনিকের উপর তিনি আরও কিছু কাজ করতে চান বলেই আগেই জানিয়েছেন নীরজ।