ডুরান্ড কাপের মধ্যেই খুশির খবর কবে মাঠে ফিরবেন শুভাশিস

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- শুভাশিস বসু ফেসবুক

অবশেষে সুখবর এল। কস্তুরি এবং শুভাশিস মা-বাবা হলেন। বাবা হলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। কন্যা সন্তানের জন্ম দিলেন শুভাশিসের স্ত্রী কস্তুরী ছেত্রী।শেষ খবর পাওয়া পর্যন্ত মা এবং সন্তান দুজনেই ভালো আছেন।

শেষবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরই তাঁর পরিবারে নতুন সদস্যের আগমনের কথা ঘোষণা করেছিলেন সবুজ-মেরুন অধিনায়ক শুভাশিস বসু । সেইসঙ্গে তিনি জানিয়েছিলেন যে এই মুহূর্তে সবচেয়ে সুখি মানুষটি তিনিই। তার একটা কারণ ছিল মোহনবাগান সুপার জায়ান্টের আইএসএল লিগ শিল্ড ও চ্যাম্পিয়ন হওয়া। আর দ্বিতীয় ছিল পরিবারের জুনিয়রের আসার খবর।

সেই পোস্টের ক্যাপশনে শুভাশিস বসু লিখেছিলেন ‘আমরা অনেক আশা করেছিলাম। এতদিন ধরে অনেক প্রার্থনা করেছিলাম। অবশেষে এখন আমরা খুবই উৎসাহের সঙ্গে জানাচ্ছি, আমাদের একটি ছোট্ট মিরাকল আসছে।’ পোস্টের হ্যাশট্যাগে তিনি লেখেন, ‘বেবি বোস কামিং সুন’।

তবে সম্পূর্ণ ফিট না হওয়ায় নতুন মরশুমে এখনও কোনও ম্যাচ খেলেননি শুভাশিস। দলের সঙ্গে অনুশীলন সারছেন নিয়মিত। তবে ডুরান্ডের নক-আউট পর্বে দলে ফিরতে পারেন তিনি।

ডায়মন্ড হারবার ম্যাচের পর বাগান কোচ হোসে জানালেন, ‘দলের খেলায় খুশি। কিন্তু আমরা নিজেদের সেরাটা দেওয়ার ধারে কাছেও নেই। মাত্র কয়েকদিন ছেলেদের অনুশীলন করিয়েছি। আমাদের কাছে এটা এখনও প্রাক মরশুম। নিজেদের সেরা ফর্মে ফিরতে এখনও একটু সময় লাগবে।