Published By Subrata Halder, 20 May 2025, 04:19 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
ঘর তৈরি হয়ে গেছে। কথাবার্তাও প্রায় পাকা। এখন অপেক্ষা শুধু কেন্দ্রীয় জু অথরিটির ছাড়পত্র। তারা সায় দিলেই কলকাতার আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন হবে।
দুটি সবুজ অ্যাকোন্ডা। এই দুটি আনা হবে চেন্নাইয়ের ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে। এখান থেকেই আলিপুর চিড়িয়াখানায় ৪ টি হলুদ অ্যানাকোন্ডাও আনা হয়েছিল।
দীর্ঘদিন ধরেই আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ সবুজ অ্যানাকোন্ডার খোঁজ করছিল। অবশেষে চেন্নাই ক্রোকোডাইল ব্যাঙ্কে তার সন্ধান মেলে। সেখান থেকে দুটি সবুজ অ্যানাকোন্ডা কলকাতায় নিয়ে আসার জন্য এক প্রতিনিধি দল সেখানে যায়। তাদের সঙ্গে কথাবার্তাও হয়েছে।
চেন্নাইয়ের ক্রোকোডাইল ব্যাঙ্ক কর্তৃপক্ষ আলিপুর চিড়িয়াখানা কে সবুজ অ্যানাকোন্ডা দিতে রাজি হয়। চুক্তি প্রায় পাকা। এখন শুধু কেন্দ্রীয় জু অথরিটির অনুমোদনের অপেক্ষা। এই সবুজ অ্যানাকোন্ডা প্রায় ৩০ ফুট লম্বা। ওজন ২৫০ কেজির মতো। কর্তৃপক্ষের আশা এই দুই নতুন অতিথির আগমন হলে চিড়িয়াখানার দর্শকদের আকর্ষণ বাড়বে।

