বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি-বিসিসিআই ফেসবুক পেজ
ইংল্যান্ডের মাঠে ইতিহাস ভারতীয় মহিলা ক্রিকেট দলের। বিলেতে প্রথমবার টি২০ সিরিজ জিতল ভারত। ২০২২ সালে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করার পর ভারতের মহিলা দলের এটি ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় বড় জয়।
আপাতত সিরিজের ফলাফল ভারতের পক্ষে ৩-১। ভারততের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন স্পিনাররা। দুই স্পিনার মোট আট ওভারে মাত্র ৪৫ রান খরচ করে চারটি গুরুত্বপূর্ণ উইকেট নিলেন, এর ফলে ইংল্যান্ডকে ১২৬ রানে আটকে যায়। জবাবে স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মার ঝোড়ো ওপেনিং জুটিতেই জয়ের গন্ধ পেয়ে যায় ভারত ৷ ৪.৪ ওভারে দলের পঞ্চাশ রান পূর্ণ করে ফেলেন দু’জনে ৷ এরপর দ্রুত দুই ওপেনারের উইকেট হারায় ‘উইমেন ইন ব্লু’ ৷ শেষ পর্যন্ত ভারত সহজ জয় পায়।
২০০৬ সালে ইংল্যান্ডকে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হারিয়েছিল ভারত। এরপর থেকে দেশে হোক কিংবা বিদেশে ‘উইমেন ইন ব্লু’রা ইংল্যান্ডের বিরুদ্ধে কখনও টি-টোয়েন্টি সিরিজ জেতেনি।
ম্যাচের পর ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, “আমরা জিততে পেরে গর্বিত। এই সিরিজে আমরা ভালো খেলেছি,দলের প্রত্যেকে নিজেদের মতো করে অবদান রেখেছে। ছন্দ ফিরে পাওয়া খুব দরকার ছিল। ইংল্যান্ডে আসার আগে জাতীয় শিবিরে প্রত্যেকে পরিশ্রম করেছি। নিজের পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা করেছি। সকলে নিজেদের ভূমিকা জানত। সে ভাবেই খেলেছি। এখানে এসে পরিকল্পনা মাফি্ক খেলেছি।

