মাঠের বাইরে মানবিক উদ্যোগ, লর্ডসের নিলামেও সবার উপরে গিল

বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

প্রতি বছরই লর্ডস টেস্টের একটি দিন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের ফাউন্ডেশন রেড ফর রুথের জন্য উৎসর্গ করা হয়।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস তৈরি করেছেন রুথ স্ট্রস ফাউন্ডেশন। তার স্ত্রী রুথ ক্যানসারে প্রয়াত হয়েছেন। স্ত্রীর স্মৃতিতে ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশে স্বেচ্ছাসেবী সংস্থাটি গড়ে তুলেছেন স্ট্রস। রুথ স্ট্রস ফাউন্ডেশনের পাশে দাঁড়াতে লর্ডস টেস্টে এক দিন বিশেষ জার্সি পরে খেলেন দু’দলের ক্রিকেটারেরা। সেই জার্সিগুলোই নিলামে তোলা হয়।

নিলামে ইংল্যান্ড দলের জো রুটের জার্সিটির সর্বোচ্চ দাম ওঠে। ইংলিশ ব্যাটারের জার্সি কিনতে হয় ৪ লক্ষ ৪৭ হাজার টাকায়। টুপির ক্ষেত্রেও রুটের সই করা টুপির দামই সর্বোচ্চ। তিন লক্ষ ৫২ হাজার টাকা। সেই তালিকায় দ্বিতীয় স্থানে ঋষভ পন্থের টুপি। দাম ১ লক্ষ ৭৬ হাজার টাকা। অধিনায়ক বেন স্টোকসের জার্সির মূল্য ৪ লক্ষ টাকা।
সবাইকে ছাপিয়ে এগিয়ে গেলেন শুভমান গিল, গিলের জার্সি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়। নিলামে ভারতীয় মুদ্রায় ৫.৪১ লক্ষ দর ওঠে। যা সবচেয়ে বেশি। এরপর রবীন্দ্র জাদেজা এবং যশপ্রীত বুমরার জার্সির দর ওঠে। দু’জনের জার্সি ৪.৯৪ লক্ষ টাকায় বিক্রি হয়। তৃতীয় স্থানে কেএল রাহুল। তাঁর জার্সি বিক্রি হয় ৪.৭০ লক্ষতে।
গিল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে চারটি শতরান করেছেন। গড় ৭৫.৪০। ৭৫০ রানের বেশি। সবকটাই বিভিন্ন কন্ডিশনে।