বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত রোহিত শর্মাই অধিনায়ক থাকবেন? জল্পনা উস্কে দিল আইসিসির একটি পোস্টার। যদি ২০২৬ সালের জুলাই মাসেও তিনি ভারতের একদিনের দলকে নেতৃত্ব দেন, তা হলে পরের বছর বিশ্বকাপেও তাঁকে দেখার সম্ভাবনাই বেশি। একদিনের বিশ্বকাপে নতুন অধিনায়ককে দায়িত্ব দিতে হলে তাঁকে অন্তত দু’বছর সময় দিতে হবে। সে ক্ষেত্রে সেই অধিনায়কই পরের বছর ইংল্যান্ড সিরিজে নেতৃত্ব দেবেন। সেই দুটি সিরিজের একটি পোস্টার প্রকাশ করেছে আইসিসি। সেখানে হ্যারি ব্রুকের সঙ্গে রয়েছে রোহিত শর্মার ছবি। সব কিছু ঠিকমতো চললে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে’তে খেলবেন রোহিত। কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেওয়ায় টি-টোয়েন্টিতে স্বাভাবিকভাবেই খেলবেন না তিনি। যদিও আইসিসি সেসব ভাবনার ধার ধরেনি। রোহিত ও কোহলি ইতোমধ্যেই টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। যার মূল লক্ষ্য হবে ২০২৭ সালের বিশ্বকাপ। তবে তাদের বয়স, ফর্ম ও ম্যাচ ফিটনেসই ঠিক করবে যে দল তাদের এই ফরম্যাটে রাখতে চায় কিনা। তবে ২০২৭ ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার মতো অভিজ্ঞ অধিনায়ককেই প্রথম পছন্দ বিসিসিআইয়ের । তার নেতৃত্বে ২০২৩ একদিনের বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করেছিল ব্লু ব্রিগেডরা। এরপর এই বছর দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা এনে দিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৭৩ টি ওডিআই ম্যাচে ১১,১৬৮ রান সংগ্রহ করেছেন হিটম্যান।

