২০৩৬ অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের জন্য দরপত্র জমা দিল ভারতীয় অলিম্পিক সংস্থা আহমেদাবাদে অলিম্পিক আয়োজন করতে চেয়ে সরকারি ভাবে দরপত্র জমা ভারতীয় অলিম্পিক সংস্থা।
ভারতের একটি প্রতিনিধি দল আইওসির কাছে তাদের দরপত্র জমা দিয়েছে।
ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষার সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও গুজরাত সরকারের আধিকারিকরা। ভারত আইওসির কাছে সরকারি ভাবে আবেদন করেছে অলিম্পি আয়োজনের। ২০২৮ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলস এবং ২০৩২ সালের অলিম্পিক হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে।
এখন থেকে ১১ বছর পর অলিম্পিক নিজেদের দেশে করতে চায় ভারত। সেই চেষ্টা
ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মোদী সরকার।
প্রতিনিধিদলের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আমাদের আলোচনায় আহমেদাবাদকে অলিম্পিকের সম্ভাব্য ভেন্যু হিসেবে তুলে ধরা হয়েছে। প্রচেষ্টায় সফল করার ব্যাপারে সব দিক থেকে চেষ্টা থাকবে। আগামী দিনের জন্য এই বৈঠকের গুরুত্ব অসীম।
আইওই সভাপতি পিটি ঊষা বলেছেন, ভারতের জন্য অলিম্পিক গেমস শুধুই একটি দর্শনীয় ইভেন্ট হবে না, সমস্ত দেশবাসীর কাছে প্রজন্মান্তরের প্রভাব ফেলবে।’
যদিও আয়োজন করতে হলে ভারতকে কঠিন পরীক্ষা দিতে হবে।।২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার লড়াইয়ে একাধিক দেশ।।ভারতই দরপত্র জমা দেয়নি। একই সঙ্গে সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুর্কি এবং চিলি সহ অন্যান্য দেশগুলিও দরপত্র জমা দিয়েছে।
২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত ।ইতিমধ্যেই এই বিষয়ে তৎপরতা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার ।ভারত যে অলিম্পিক আয়োজনের জন্য বিট করবে তা নিশ্চিত হয়ে গিয়েছিল।

