বিশ্বের কল্যাণে পাক পরমাণু অস্ত্র ভান্ডার আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে থাকার দাবী ভারতের

Published By Subrata Halder, 15 May 2025, 11:32 pm

বঙ্গবার্তা ব্যুরো,
ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইআইএ কে তত্ত্বাবধানের দায়িত্ত্ব দেওয়া উচিত। বৃহস্পতিবার কাশ্মীরের শ্রীনগরে সেনাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী।
রাজনাথ সিং বলেন, এমন এক দায়িত্বজ্ঞানহীন ও উগ্র রাষ্ট্রের হাতে কি পারমাণবিক অস্ত্র থাকা নিরাপদ নয় বলে তিনি মনে করেন। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এখন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জির তত্ত্বাবধানে আনা উচিত। তবে পাকিস্তানের পক্ষ থেকে এর কোনো প্রতিক্রিয়া আসেনি।
গত মাসে কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এর জন্য পাকিস্তানকে দায়ী করে সে দেশের সন্ত্রাসবাদী ঘাঁটি গুলিতে বিমান হামলা চালায় ভারত। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুই দেশের মধ্যে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়।
ভারত ও পাকিস্তান ১৯৯৮ সালে পরস্পর পারমাণবিক পরীক্ষা চালানোর মাধ্যমে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা দক্ষিণ এশিয়াকে বিশ্বের অন্যতম বিপজ্জনক পারমাণবিক সংঘর্ষের অঞ্চল হিসেবে পরিচিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২ ই মে জাতির উদ্দেশে ভাষণে বলেন, ভবিষ্যতে ভারতের ওপর কোনো সন্ত্রাসী হামলা হলে সেটা যুদ্ধ বলে ধরে নেওয়া হবে। জঙ্গি ঘাঁটিতে আবারও হামলা করা হবে, এবং পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইল ভারতকে দমিয়ে রাখতে পারবে না।
পাকিস্তান মোদীর মন্তব্যকে উস্কানিমূলক ও উত্তেজনাপূর্ণ বলে নিন্দা করেছে।
কাশ্মীর ইস্যুতে ইতিপূর্বে তিনটি যুদ্ধ হয়েছে। ভারত পাকিস্তানকে কাশ্মীরে জঙ্গিদের মদদদাতা বললেও, ইসলামাবাদ তা অস্বীকার করে আসছে।