Published By Jyotirmay Dutta, 07 May 2025, 06:25 Am
বঙ্গবার্তা ব্যুরো, কাশ্মীর
পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান শুরু করলো ভারতীয় সেনা। প্রেস ইনফরমেশন ব্যুরো জানাচ্ছে, শেষ রাতে পাক অধিকৃত জম্মু কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গি ঘাঁটি গুলির উপরে রাফাল বিমান থেকে হামলা চালানো হয়।
ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা পাকিস্তান।
পাকিস্তানের তিনটি জায়গায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্বীকার করে নিয়েছেন। তিনি দাবি করেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে রাতের অন্ধকারে হামলা চালিয়েছে ভারত, যা নিন্দনীয়।
ভারতীয় সেনা বাহিনীর দাবী , অপারেশন সিঁদুর শুরু করেছে ভারত।এই অভিযানে, পাক অধিকৃত্ত জম্মু ও কাশ্মীরের নয়টি জায়গায় হামলা চালনো হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর উপর কোনো আক্রমণ করা হয়নি। শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকেই নিশানা করা হয়েছে। একটি পাকিস্তানি যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে ভারত। রাফাল থেকে হামলায় জঙ্গিরা বুঝে ওঠার আগেই ঘাঁটিগুলি নিশ্চিহ্ন হয়ে যায়। ঠিক যে ভাবে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে যুক্তদের বাড়ি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে সেনা, ঠিক তেমনই পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি লঞ্চ প্যাড গুলি নিশ্চিহ্ন করার মিশন অপারেশন সিঁদুর শুরু হয়ে গেলো।
২২ শে এপ্রিল বৈসরণে হামলার পর থেকেই নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে লাগাতার গুলি চালাচ্ছিল পাকিস্তান,জবাব দিলেও পাল্টা আক্রমণে যায়নি ভারত। এবার পাকিস্তান সীমানার ভিতরে ঢুকে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়ে কৌশলগত হামলা শুরু হয়ে গেলো ভারতীয় সেনার।
আজই দেশের সব রাজ্য গুলিকে নাগরিক জীবন সুরক্ষিত রাখতে অসামরিক প্রতিরক্ষা বাহিনীর মক ড্রিল বা প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযান যে কয়েক দিনে শেষ হয়ে যাবে না তা বোঝাই যাচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখে এগোচ্ছে সরকার

