জোড়া গোলে ইতিহাস সঙ্গীতার, এশিয়ান কাপের টিকিট নিশ্চিত ভারতের:
বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ইতিহাস সৃষ্টি করল ভারতীয় মহিলা ফুটবল দল। থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে যোগ্যতা-অর্জন পর্বের গ্রুপ ‘বি’-র শেষ ম্যাচ জিতে নিয়ে এএফসি এশিয়ান কাপের টিকিট কনফার্ম করে ফেলল ভারতীয় মহিলা দল। এই জয়টার ফলে ইতিহাস তৈরি হল ভারতীয় মহিলা ফুটবলে।
২৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে ভারত।
শনিবার ২৯ মিনিটে দুর্দান্ত গোল করে ভারতকে এগিয়ে দেন সঙ্গীতা। মাঝমাঠের কাছ থেকে ছুটে এসে পেনাল্টি বক্সের ঠিক মাথা থেকে দুরন্ত হাফ-ভলি মারেন। বলটা তাঁর সামনে দু’বার বাউন্স খায়। তারপর হাফ-ভলি মারেন। আর বলটা দ্বিতীয় পোস্টের জালে জড়িয়ে যায়।
৩২ মিনিটে ফের সুযোগ আসে ভারতের সামনে। ৩৫ মিনিটে থাইল্যান্ড সুযোগ পেলেও বাঁচিয়ে দেন ভারতীয় গোলকিপার। ৩৮ মিনিটে গোলের খুব কাছে গিয়ে তা নষ্ট করে ভারত।
এরপর ভারতীয় দল এক শূন্য গোলে এগিয়ে থেকেই সাজঘরে ভারত। দ্বিতীয় পর্বের শুরুতেই সমতায় ফেলে থাইল্যান্ড কিন্তু ভারতকে আটকানো যায়নি। ৭৪ মিনিটে জয় সুযোগ পলটি করেন সঙ্গী তাই বঙ্গ কন্যা জোড়া হলেই জয় পায় ভারত।
জয়ের পর সঙ্গীতা বললেন, ‘সবার আগে আমি তো আমার দলকে ধন্যবাদ জানাতে চাই। আজ ওদের জন্যই আমি জোড়া গোল করতে পেরেছি। ওরা না থাকলে, এটা কখনই সম্ভব হত না। পাশাপাশি এই দলের কোচিং স্টাফদেরও অসংখ্য ধন্যবাদ। দলের এই সাফল্যের পিছনে ওঁদের অবদানও অনস্বীকার্য

