Published by Subrata Halder, 13 May 2025 11:57 pm
বঙ্গবার্তা ব্যুরো,
মঙ্গলবার থেকে শুরু হলো ৭৮ তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৪শে মে পর্যন্ত। আন্তর্জাতিক মঞ্চে বিশ্বের তারকাদের সঙ্গে জায়গা করে নেন ভারতীয় তারকারা। মেট গালার কার্পেটে ভারতের তারকারা সকলের প্রশংসা কুড়িয়েছেন।
কানের উৎসব মঞ্চে তারই পুনরাবৃত্তি হবে আশা এ দেশের ফিল্ম অনুরাগীদের। অনুমান জ্যাকলিন ছাড়াও এবারের রেড কার্পেটে এক ঝাঁক ভারতীয়দের দেখা যাবে। থাকবেন আলিয়া ভাট, জাহ্নবি কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন।
এবারের উৎসবে উল্লেখযোগ্য বিষয় দেখানো হচ্ছে সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি।

