Published By Subrata Halder on 16 April 2025 at 04:27 pm
বঙ্গবার্তা ব্যুরো,
রাষ্ট্রপতি ডোনান্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে কড়া সমালোচনা করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । বাইডেনের অভিযোগ ট্রাম্পের ধ্বংসযজ্ঞ মার্কিন নাগরিকদের অবসরকালীন সুবিধা বা সামাজিক নিরাপত্তাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। জানুয়ারিতে প্রেসিডেন্ট পদ ছাড়ার পর মঙ্গলবার শিকাগোতে প্রথম জনসভায় বক্তব্য রাখেন তিনি। বিশেষ ভাবে সক্ষম মানুষদের নিয়ে যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বাইডেন বলেন, সামাজিক নিরপত্তার ক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট খড়্গহস্ত হয়েছেন। ১০০ দিনেরও কম সময়ের মধ্যে এই প্রশাসন এতটা ক্ষতি করেছে,এতটা ধ্বংস ডেকে এনেছে যা অকল্পনীয়।
বাইডেন অভিযোগ করেন, ট্রাম্প এবং তার ধনকুবের সহযোগী ইলন মাস্কের নেতৃত্বে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি গঠনের মাধ্যমে সামাজিক সুরক্ষা বিভাগে বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই এবং পরিকাঠামো ধ্বংস করা হচ্ছে। তার দাবি, ট্রাম্প প্রশাসন সোশ্যাল সিকিউরিটি বিভাগে একধাক্কায় ৭,০০০ কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছে। তাদের অসহায় পরিস্থিতি।
তবে রিপাবলিকানরা প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। ট্রাম্প নিজে সোশ্যাল মিডিয়ায় কোনো কমেন্ট ছাড়াই বাইডেনের অসংলগ্ন বক্তব্যের একটি ভিডিও পোস্ট করেন নি। হোয়াইট হাউস থেকেও নাগরিকদের প্রতি ট্রাম্প প্রশাসনের দায়বদ্ধতার তথ্য তুলে ধরা হয়েছে।

