ভারতের বিরুদ্ধে লর্ডস টেস্টে নতুন রেকর্ড গড়ার পথে জো রুট

বঙ্গবার্তা ব্যুরো,

সোশ্যাল মিডিয়া থেকে স্ক্রিনশট

ইংল্যান্ডের লর্ডস স্টেডিয়ামকে বলা হয় হোম অফ ক্রিকেট। এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে প্রাচীন ক্রীড়া জাদুঘর।

খ্যাতির কারণে লর্ডসের মাঠে রেকর্ড গড়াও এক রোমাঞ্চকর অনুভূতি। সেই রোমাঞ্চকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। ভারতের বিপক্ষে খেলতে নেমে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

লর্ডসে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন রুট। ঐতিহাসিক এই ভেন্যুতে ৩৩টি ম্যাচে ২৫২৬ রান করেছেন রুট। আগের রেকর্ড ছিল গ্রাহাম গুচের ২৫১৩ রানের।

এছাড়া ভারতের বিপক্ষেও রুট গড়েছেন আরেকটি বড় রেকর্ড। প্রথম ব্যাটার ভারতের বিপক্ষে টেস্টে ৩০০০ রান পূর্ণ করেছেন তিনি। দক্ষিণ এশিয়ার ক্রিকেট জায়ান্টদের বিপক্ষে ৩৩ টি টেস্টে তার রান এখন ৩০৫৪। এর মধ্যে রয়েছে ১০টি সেঞ্চুরি।

এর আগে অ্যাশেজের বাইরে অন্য যেকোনো দ্বিপাক্ষিক সিরিজে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন মাত্র দুইজন। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স ৩২১৪ রান, ইংল্যান্ডের বিপক্ষে ও ভারতের শচিন তেন্ডুলকর ৩৬৩০ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে।স্মিথ ও দ্রাবিড়ের টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৩৬। অর্থাৎ আজ তিন অংক ছুঁতে পারলে রুট টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হবেন। এটি হবে তার ৫৫ তম আন্তর্জাতিক সেঞ্চুরি, যা হাশিম আমলার সঙ্গে যৌথভাবে ষষ্ঠ সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড।