সোমবার কলকাতা হাইকোর্টে আর জি কর মামলা শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

বঙ্গবার্তা ব্যুরো,
সুপ্রিম কোর্ট অনুমতি দেওয়ায় কলকাতা হাইকোর্টে ফের শুরু হচ্ছে আর জি কর নির্যাতিতার মামলা। সোমবার এই মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে।
এর আগে নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টে সি বি য়াই এর তদন্তে অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা জানান আরও কয়েকজনকে তদন্তের আওতায় আনা দরকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়। শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টকে এই মামলা শোনার অনুমতি দেয়। এররেই কলকাতা হাইকোর্টে আবেদন করেন নির্যাতিতার পরিবার।
আর জি কর হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় সারা রাজ্য জুড়ে তোলাপাড় শুরু হয়ে যায়। বিক্ষোভ , অবস্থান, মিছিল, রাত দখল সব কিছুই হয় নির্যাতিতার জন্য বিচার চেয়ে।
সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা গ্রহণ করে। সুপ্রিম কোর্ট মামলা শোনার পাশাপাশি এই মামলার তদন্ত শুরু করে সি বি আই। সি বি আই ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রাই কে দোষী চিহ্নিত করে।
এদিকে সি বি আই এর এই তদন্তে খুশি নন নির্যাতিতার পরিবার। শুধু তাই নয় যে ভাবে এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম তকমা দেওয়া হয় নি , তা নিয়েও আপত্তি জানিয়েছেন নির্যাতিতার পরিবার। এই পরিস্থিতিতে সোমবার থেকে কলকাতা হাইকোর্টে ফের শুরু হচ্ছে এই মামলার শুনানি।