বঙ্গবার্তা ব্যুরো,
কেন্দ্রের মোদী সরকার রাইট টু ইনফর্মেশন অ্যাক্ট বা আর টি আইকে দূর্বল করে দিতে চাইছে। কংগ্রেস এই চেষ্টার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করবে।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে মঙ্গলবার নিজের হিন্দি সমাজ মাধ্যমে এই অভিযোগ তুলেছেন।
খাড়্গে বলেন কংগ্রেস নেতৃত্বাধীন ইউ পি এ সরকার দেশে আর টি আই আইন এনেছিল। এখন মোদী সরকার চাইছে সেই আইনকে পঙ্গু করে দিতে। আর টি আই কে অকেজো করে দিতে মোদী সরকার তথ্য সুরক্ষা আইন ( ডাটা প্রোটেকশন) আনতে চাইছে।
খাড়্গের অভিযোগ এর ফলে সরকারের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের নাম আর জানা যাবে না। যেমন জানা যাবে না দেশের আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িতদের নাম।কারা সরকারের মোটা অঙ্কের টাকা মেরে দিয়ে দেশ ছেড়ে পালাল, তাদের নামও আর জানা যাবে না। ভোটার লিস্টে কার নাম থাকল বা গেল সে সব আর আম জনতার নাগালের মধ্যে থাকবে না।
খাড়্গের অভিযোগ একদিকে ভারত বিশ্বের ভুল তথ্যের তালিকায় ওপরের দিকে রয়েছে আর অন্যদিকে মোদী সরকার আর টি আইকে অকেজো করে দিতে চাইছে।তিনি বলেন গোপনীয়তার অধিকার মৌলিক অধিকার। কিন্তু মোদী সরকার এই অধিকারের অপব্যবহার করে মানুষের তথ্য জানার অধিকার কেড়ে নিতে চাইছে। তিনি দাবি করেন তথ্য জানার অধিকার আইনে গোপনীয়তার অধিকারের দিকটিও মাথায় রাখা হয়েছে।
মোদী সরকার আর টি আই আইনকে পঙ্গু করতে চায় অভিযোগ খাড়্গের

